গোপনেই বিয়ে সারলেন ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া

S M Ashraful Azom
গোপনেই বিয়ে সারলেন ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া
সেবা ডেস্ক: গোপনেই শুরু করলেন জীবনের দ্বিতীয় ইনিংস বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জন্মস্থান ডেনমার্কের কোপেনহেগেনে একেবারেই নিভৃতে সম্পন্ন হয়েছে এ বিয়ের অনুষ্ঠান।
বিয়ের আগে অবশ্য তেমন কেউই জানতে পারেননি এ বিষয়ে। হুট করে আজ সকাল থেকে ফেসবুকে ঘুরে বেড়াতে থাকে জামাল ভূঁইয়ার বিয়ের ছবি। জামালের ঘরোয়া লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব তার বিয়ের একটি ছবি পোস্ট করার পরই বিষয়টি সবার নজরে আসে।

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। সেখানেই বড় হওয়া। তার পরিবারের সবাই সেখানেই বসবাস করেন। শুধু দেশের হয়ে খেলার কারণে বাংলাদেশে থাকেন জামাল। এ কারণে পারিবারিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করলেন তিনি। কোপেনহেগেনের গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তার বিয়ের অনুষ্ঠান।

হুট করেই হয়ে যাওয়ার বিয়ের কনে সম্পর্কে জানা যায়নি কিছুই। তার বিষয়ে কিছুই জানাতে পারেনি জামালের ক্লাব সাইফ স্পোর্টিংও। জামাল ভূঁইয়ার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো।

সদ্য সমাপ্ত ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক হিসেবে খেলছিলেন জামাল। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে হেরে যায় তার দল। ওই ম্যাচটি খেলার পর বিয়ের উদ্দেশে ডেনমার্ক ফিরে যান জামাল ভূঁইয়া।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান