জামালপুরের সুবিধাবঞ্চিত শিশুরা পেলো খেলার সামগ্রী

S M Ashraful Azom
0
জামালপুরের সুবিধাবঞ্চিত শিশুরা পেলো খেলার সামগ্রী

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনার প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শিশুদেরকে মানসিকভাবে উৎফুল্ল রাখতে গত ৯ জুন মঙ্গলবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হরেক রকম খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জামালপুর যৌনকর্মীদের সংগঠন সূর্য্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবেশন কর্মকর্তা আব্দুস ছালাম, শহর সমাজসেবা কর্মকর্তা নিঝুয়ারা বেগম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম।

শিশুদের পাশাপাশি খেলার সামগ্রী গ্রহণ করেন সূর্যের হাসি সমাজ কল্যাণ সংগঠনের সভানেত্রী রেখা বেগম।

খেলার সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েদের মাঝে তৃপ্তির হাসি লক্ষ্য করা গেছে।

উল্লেখ, ইউনিসেফ এর সহায়তায় জেলা সমাজসেবা কার্যালয় এই সামগ্রীগুলো দেন। এছাড়া খেলার সামগ্রীর পাশাপাশি রঙ্গীন পোষাকও উপহার হিসেবে দেওয়া হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top