বকশীগঞ্জে দুস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের বিনামূল্যে মাস্ক বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে দুস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের বিনামূল্যে মাস্ক বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের মালিরচর মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬০ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন ইউনিয়নের অসহায়,কর্মহীন ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে মাস্ক গুলো বিতরণ করেন ওই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাস্ক তৈরির উদ্যোগ নেন।
মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় বিতরণের লক্ষ্যে ৩ হাজার ২০০ পিস মাস্ক তৈরি করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৬০ পিস মাস্ক বিতরণ করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top