কালিহাতীতে সরকারি নির্দেশ না মানায় ৯ দোকান মালিককে অর্থদন্ড

S M Ashraful Azom
0
কালিহাতীতে সরকারি নির্দেশ না মানায় ৯ দোকান মালিককে অর্থদন্ড

সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকারি নির্দেশ না মেনে দোকানপাট খোলা রাখার দায়ে উপজেলার এলেঙ্গায় ৯ দোকান মালিক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, সরকারি নির্দেশ না মেনে বিকাল ৪ টার পর দোকানপাট খোলা রাখার দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের পোড়াবাড়ী চমচম দোকান মালিক কে ৫ হাজার, প্যারাডাইসপুরী সুইটস এন্ড রেস্টুরেন্টের মালিক কে ৫ হাজার, সবুজ জেনারেল স্টোরের মালিক কে ৫ হাজার, লাল চাঁন ফল ভান্ডারের মালিক কে ৫ হাজার, স্টুডেন্ট লাইব্রেরীর মালিক কে ৫ হাজার, বাসস্ট্যান্ড বাজারের ভিতরে খাবার হোটেলের মালিক কে ১ হাজার,এলেঙ্গা বাজারে সালাম ট্রেডার্সের মালিক কে ৫ হাজার, তালুকদার ট্রেডার্সের মালিক কে ৫ হাজার এবং হাইওয়ে পুলিশ ফাঁড়ি রোডে আল আমিন ইলেকট্রিকের মালিক কে ২ হাজার টাকা মোট ৩৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top