কাজিপুরে করোনার থাবাতেও কমে গেছে মাস্কের ব্যবহার

S M Ashraful Azom
0
কাজিপুরে করোনার থাবাতেও কমে গেছে মাস্কের ব্যবহার

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে কনোরার থাবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিনে তিনজন করোনা পজেটিভ ধরা পড়লেও জনগণের মধ্যে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিলের প্রথমে উপজেলা প্রশাসন কাজিপুরের চরাঞ্চলের ছয়টিসহ সোনামুখী ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছিলো। সেসময় পুলিশী টহল জোরদার থাকায় মানুষ অনেকটাই ঘরমুখো ছিলো। মাস্ক না পরে কেউ ঘর থেকে বের হতো না। এ অবস্থায় গত ২৪ এপ্রিল দুইজন করোনা রোগী সনাক্ত হয়। তখন প্রশাসন জোরেসোরে প্রচারণা চালায় এবং নিয়মিত মনিটরিং করে। ফলে অনেকদিন কাজিপুর করোনার ভয়াবহতা থেকে নিরাপদ ছিলো।

সম্প্রতি কাজিপুর থানার তিনজন পুলিশ করোনা পজেটিভ হওয়ায় লকডাউন হয় পুরো থানা। সেই থেকে তেমন কোন পুলিশী টহল নেই কাজিপুরে। এরই মধ্যে দোকানপাট. সবকিছু খুলে দেয়া হয়। মানুষও সবকিছু ভুলে নিজেদের মতো করে চলতে শুরু করেছে। আগের মতো তারা মুখে মাস্ক ব্যবহার করছেন না। হাট-বাজারেও নেই সামাজিক দূরত্বের বালাই। উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ বারবার সামাজিক নিরাপত্তা বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার উপর গুরুত্ব দিলেও সরেজমিনে দেখা গেছে এর উল্টো চিত্র।

 গতকাল মঙ্গলবার কাজিপুরের গান্ধাইল বাজারের মাছের দোকানে গিয়ে দেখা যায় বেশীরভাগ লোকজন মুখে মাস্ক ছাড়া সামাজিক নিরাপত্তা উপেক্ষা করে কেনা কাটা করছেন। বুধবার(১০ জুন) দুপুরে উপজেলা হরিনাথপুরে দশ টাকা কেজির চাল বিতরণ স্থলে গিয়েও একই চিত্র দেখা গেছে। এ বিষয়ে গান্ধাইল বাজারের ইজারাদার রফিকুল ইসলাম জানান, ‘মুখের মাস্ক পরার হার ৯০ শতাংশ কমে গেছে। কোন হাটেই সামাজিক দুরত্ব মেনে কেনাকাটা চলছে না।’

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল জানান, ‘জনগণকে করোনার ভয়াবহতা তুলে ধরে করণীয় সম্পর্কে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু তেদন সাড়া মিলছে না। এ অবস্থা চলতে থাকলে করোনার ভয়াবহতার কবলে পড়তে হবে।’

 কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘জেলা তথ্য অফিসের মাধ্যমে গত রবিবার কাজিপুরে মাইকিং করে জনগণকে করোনায় করণীয় ও সচেতন হতে প্রচারণা চালানো হয়েছে। মাস্ক ব্যবহার না করলে আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top