
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বড় অঙ্কের জরিমানার বিধান জারি করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে উপজেলাবাসীকে৷ হতে পারে ৬ মাসের কারাদণ্ডও।
মঙ্গলবার ৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুন নাহার স্বপ্না স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘরের বাইরে বা যে কোনো প্রতিষ্ঠানে অবস্থানরত ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে। অন্যথায় সর্ব্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। ওষুধের দোকান ব্যতীত সব দোকান বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৪টার পর দোকান খোলা পাওয়া গেলে সাজা ভোগ করতে হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।