করোনা আক্রান্তদের বাড়িতে সখীপুর ইউএনও’র ‘মমতার দাওয়াই’

S M Ashraful Azom
0
করোনা আক্রান্তদের বাড়িতে সখীপুর ইউএনও’র ‘মমতার দাওয়াই’

সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে সখীপুর ইউএনও উপহার হিসেবে ”মমতা দাওয়াই” পাঠিয়েছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা স্থানীয় কালিয়া ইউপি চেয়ারম্যান ও অফিস স্টাফদের দিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে এ উপহার পাঠান।

ইউএনও আসমাউল হুসনা বলেন, নলুয়া অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা জুয়েল মাহমুদ ও সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের সহধর্মিনী পারুল আক্তার করোনায় আক্রান্ত হন। ইউএনও মঙ্গলবার সকালে ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদের শ্বশুরবাড়ি কচুয়া নিশ্চিন্তপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ও অফিস স্টাফদের দিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডে সাংবাদিকের স্ত্রী পারুল আক্তারের বাড়িতে উপহার হিসেবে “মমতার দাওয়াই” পাঠান।

ইউএনও আক্রান্তদের বাড়িতে উপহার হিসেবে এক ঝুড়ি ফল ও ভিটামিন সি জাতীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ঝুড়িতে রাখা হয় একটি চিরকুট। তার শিরোনাম ছিল ‘মমতার দাওয়াই’।

তাতে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হয়, ‘মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনার পাশে আছেন।’

সাংবাদিক তাইবুর রহমান ও ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ বলেন, ইউএনও’র এই মানবিক উদ্যোগ সবাইকে অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, রোগীর প্রতি মমত্ববোধ বাড়াতে এ উপহার পাঠিয়েছি। করোনা আক্তান্ত হলেও এরা আমাদের সমাজেরই। ওনাদের প্রতি মানবিক আচরণ করা দরকার।

প্রসঙ্গত, এর আগে ইউএনও আসমাউল হুসনা লিজা করোনা আক্রান্ত (বর্তমানে সুস্থ) উপজেলার লাংগুলিয়া গ্রামে রিপনের বাড়িতে “মমতার দাওয়াই” পাঠিয়ে ব্যাপক আলোচনায় আসেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top