অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামছে মনিটরিং টিম

S M Ashraful Azom
অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামছে মনিটরিং টিম

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা সংকটকে পুঁজি করে দেশে যেসব অসাধু ব্যবসায়ী ওষুধ ও মেডিকেল ইকুইপম্যান্টের দাম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে আজ থেকে মাঠে নামছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব মনিটরিং টিম ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত হয়। টাস্কফোর্সের প্রধান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা মহামারীতেও যেসব ব্যবসায়ী মোড়কে লেখা মূল্যের চেয়ে অনৈতিকভাবে ওষুধ ও ওষুধ সামগ্রীর দাম বেশি রাখছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। আগামীকাল (আজ) থেকেই মনিটরিং টিম দুটো অভিযান পরিচালনা করবে বলে জানান তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান