ইসলামপুর পশ্চিমাঞ্চলের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

S M Ashraful Azom
ইসলামপুর পশ্চিমাঞ্চলের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা



 : সারাদেশে ১৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্য জামালপুরের ইসলামপুরের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলার যমুনার দূর্গম চরাঞ্চলের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।

 তফসিল ঘোষণার পর থেকে ওই পাঁচটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।


ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার মোক্তার হোসেন  জানান, ২৫ এপ্রিল নির্বাচন কমিশনার কার্যালয় থেকে ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।  আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদান্তে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। মঙ্গলবার তফসিল ঘোষণার পর থেকে পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নের জনগণের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান