রৌমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবেন ৪৮১১১ পরিবার

S M Ashraful Azom
রৌমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবেন ৪৮১১১ পরিবার



 : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দরিদ্র অসহায় মানুষের জন্য বিশেষ বরাদ্দ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৪৮ হাজার ১’শ ১১ টি পরিবার। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, গত রবিবার থেকে পর্যায়ক্রমে উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, বন্দবেড়, রৌমারী, যাদুরচর ও চর শৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ভিজিএফের ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। 

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী গরীব দুঃখি প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে চাল ঈদ উপহার দিয়েছেন। এই ভিজিএফ চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, প্রতি পরিবারের নামের তালিকার সাথে ভোটার আইডি কার্ডের সিরিয়াল মিল করেই চাল বিতরণ করা হবে। এছাড়াও তদারকির জন্য প্রতিটি ইউনিয়নে কয়েকটি বুথ করা হয়েছে এবং সরকারি দুই কর্মকর্তাসহ একজন শিক্ষক ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান