ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সাটারিংয়ের মান ও নিরাপত্তা নিশ্চিতকরণে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রকৌশলী।

7 workers injured, 4 in critical condition as roof of under-construction police station building collapses in Islampur
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক


ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের একটি অংশের ছাদ ধসে পড়ার ঘটনায় অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে থানা ভবনের নির্মাণাধীন অংশের সদ্য ঢালাই করা ছাদের একটি বড় অংশ হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। এ সময় নিচে কাজ করতে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। আহত শ্রমিকদের মধ্যে মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দারপাড়া গ্রামের আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চাঁন ও বাবুল মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানোর পরামর্শ দেন।


ভবন নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত সাটারিংয়ের মান সন্তোষজনক ছিল না এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করেই ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছিল। মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিক তদন্তে মনে করছেন। তবে ঘটনার পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ এন্টারপ্রাইজ’ কর্তৃপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা
জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা
জামালপুরের ইসলামপুরে ১৪টি খাল খনন: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন ও জীবিকার নতুন দিগন্ত
জামালপুরের ইসলামপুরে ১৪টি খাল খনন: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন ও জীবিকার নতুন দিগন্ত
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা
ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর! রমজানও মানছেনা জুয়াড়িরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top