বিশেষ নিবন্ধ: নতুন দিনের অগ্রযাত্রায় বাংলাদেশের প্রতিরক্ষা
বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করছে। রাষ্ট্র সংস্কার আর সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এক অত্যন্ত সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এক অনন্য ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।
মেধা ও অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়
তিনি কেবল একজন দক্ষ সেনাকর্মকর্তা নন, বরং একাধারে একজন ‘স্কলার সোলজার’। কুমিল্লা ক্যাডেট কলেজের তুখোড় এই ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মেধার পরিচয় দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর মেধার দ্যুতি ছড়িয়েছে; ফিলিপাইন থেকে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ স্বর্ণপদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘নিউক্লিয়ার সিকিউরিটি’ নিয়ে তাঁর পিএইচডি গবেষণা তাঁকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১৯৮৯ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো এবং ইরাকে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এক বিশ্বমানের সমরবিদে পরিণত করেছে।
কেন এই নেতৃত্ব অপরিহার্য?
দেশনায়ক তারেক রহমান তাঁকে বেছে নিয়েছেন কারণ আগামীর বাংলাদেশ হবে মেধা ও যোগ্যতার। গত ১৭ বছরের ক্ষত মুছে ড. শামসুল ইসলামের লক্ষ্য এখন অত্যন্ত স্পষ্ট। তাঁর ভাষায়— “আমাদের ভবিষ্যৎ বাহিনী হবে জনমুখী বাহিনী।” সাধারণ মানুষের সাথে নিবিড় সংশ্লিষ্টতা রেখেই কাজ শুরু করেছে পুনর্গঠিত সশস্ত্র বাহিনী। তিনি বিশ্বাস করেন, প্রযুক্তির আধুনিকায়নের আগে প্রয়োজন ‘সোলজারিং’ বা প্রকৃত পেশাদারিত্ব। ধ্বংসস্তূপ থেকে উত্তরণ ঘটিয়ে বাহিনীকে তিনি নিয়ে যেতে চান এক অনন্য উচ্চতায়।
সমন্বয় ও আগামীর ভিশন
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর মাঝে নিবিড় সমন্বয় এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর ভিশন আর প্রতিরক্ষা উপদেষ্টার মেধার সমন্বয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকরা ফিরবে তাদের হারানো গৌরবে। যোগ্য নেতৃত্বের হাত ধরে গড়ে উঠবে এক শক্তিশালী ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা।
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং ড. এ কে এম শামসুল ইসলামের মেধা ও নিষ্ঠায় এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অপরাজেয় এক বাহিনীর নতুন পথচলা শুরু হোক।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।