অগ্নুৎপাতের কারণে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার বালি দ্বীপের বিমান বন্দর বন্ধ করে দিয়েছে। অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় অবকাশ যাপন কেন্দ্রটিতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। খবর এএফপি’র
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে.এ. বারাতা বলেন, ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপের মাউন্ট রাউং আগ্নেয়গিরি থেকে ছাই উদ্গিরণ হওয়ায় নগুরাহ রাই বিমানবন্দর বন্ধ থাকবে। অস্ট্রেলীয় এয়ারলাইন্স জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া বৃহস্পতিবার বালিতে চলাচলকারী ফ্লাইট বাতিল করেছে।
উল্লেখ্য, আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চতুর্থবারের মতো বালি বিমান বন্দর বন্ধ করে দেয়া হলো। দ্বীপটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রতি বছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক সেখানে বেড়াতে যায়।

