বাংলাদেশ ও মিয়ানমারের বন্যাদুর্গত ও ভূমিধসের শিকার মানুষদের সহায়তা জরুরি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এ জন্য বাংলাদেশকে ৫ লাখ ইউরো ও মিয়ানমারকে ১০ ইউরো সহায়তা দেয়া হবে।
বৃহস্পতিবার ইইউ কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইইউ কমিশনের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টাইলিয়ানিডেস বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে ইইউ। এখন প্রধান অগ্রগাধিকার হলো এসব দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় তাদের জীবন-জীবিকার জন্য সহায়তা করা। আমাদের এই মানবিক তহবিলের উদ্দেশ্য তাদেরকে জরুরিভাবে খাদ্য, আশ্রয়, পানি ও পয়ঃনিষ্কাসনের ব্যবস্থা করা। বর্তমান অবস্থায় প্রথমবারের মতো এ সহায়তা দেয়া হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরো বরাদ্দ দেয়া হতে পারে বলে জানানো হয়েছে।

