সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অতি শিগগিরই কার্যকর যুদ্ধ শুরু করার কথা জানিয়েছে তুরস্ক। এদিকে ইরাক ও সিরিয়ায় হামলার বিষয়ে তুরস্কের পক্ষালম্বন করার কথা বলেছে মধ্যপ্রাচের দেশ কাতার।
মালয়েশিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসগলু এ কথা জানিয়েছেন। কাভুসগলু সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার মধ্যপন্থি বিরোধীদের প্রশিক্ষণ ও সরঞ্জামাদি সরবরাহ করছি। আমরা শিগগিরই কার্যকরভাবে আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব।’ তিনি বলেন- এর মাধ্যমে সিরিয়ার ভূমি মধ্যপন্থিদের জন নিরাপদ হয়ে উঠবে।
উল্লেখ্য, ইতোমধ্যেই তুরস্ক প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সিরিয়া এবং ইরাকের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। ইরাকে তাদের প্রতিপক্ষ বামপন্থি কুর্দি দল পিকেকে আর সিরিয়ায় আইএস গ্রুপ। ইরাকে হামলায় অন্তত ২৬০ পিকেকে সমর্থক কুর্দি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অব্যাহত আছে আইএস-এর ওপর হামলা। সূত্র: এএফপি

