অবৈধ চলাচলের স্থায়ী সমাধানে ঢাকা-কুয়ালালামপুর

S M Ashraful Azom
ভারত মহাসাগরে জনগণের অবৈধ যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বৃহস্পতিবার কুয়ালালামপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ হাজী আমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই মতৈক্য হয়।
 
বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বৈঠকে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই মন্ত্রী একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।
 
২২তম আশিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের লক্ষ্যে দুই দিনের সফরে এখন কুয়ালালামপুর রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top