প্রতিপক্ষের হামলায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

Seba Hot News
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় সুলতান উদ্দিন নামে পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ান নিহত এবং

সেলিম মিয়া নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দক্ষিণ উলুখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দক্ষিণ উলুখলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন।

জানা গেছে, বিদ্যুতের খুঁটি বসানোর জায়গা নির্ধারণ নিয়ে সুলতান উদ্দিনের সঙ্গে একই গ্রামের বিল্লাল ও চাঁন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের লোকজন সুলতান ও সেলিমের উপর হামলা চালায়। এতে সুলতান ও সেলিম গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাদের প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুলতানকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বিল্লাল মিয়া ও রীতা আক্তার নামে দুজনকে আটক করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top