সম্প্রতি প্লেবয় ম্যাগাজিন ঘোষণা দিয়েছিল, তারা আর নগ্ন ছবি ছাপাবে না। তবে শেষবারের মতো নগ্ন ছবি ছাপিয়েছে ম্যাগাজিনটি। আর সেখানে মডেল হয়েছেন বিখ্যাত তারকা পামেলা অ্যান্ডারসন।
প্রচ্ছদে দেখা গেছে, ৪৫ বছর বয়সী পামেলার গলায় ‘সেক্স’ লেখা হার আর চোখে স্মোকি সাজ।
তবে আবারো প্লেবয়ের জন্য নগ্ন হতে প্রথম দিকে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন পামেলা। কেননা, তার দুই ছেলে ব্রান্ডন (১৯) ও ডায়লান (১৭) কয়েক বছর ধরে তাকে নানারকম কথা শুনিয়েছেন। কিন্তু অবশেষে তারা তাকে এটি করতে আগ্রহ দেখিয়েছেন।
প্লেবয়ের জন্য পামেলার সাক্ষাত্কার নিয়েছেন জেমস ফ্রাঙ্কো। এই নিয়ে ১৪ তম বার প্রচ্ছদে নগ্ন হলেন পামেলা।
১৯৫৩ সালে হিউ হেফনার প্রতিষ্ঠা করেন প্লেবয়। এর প্রথম প্রচ্ছদকন্যা হন মেরিলিন মনরো। গত অক্টোবরে জানানো হয়, প্রচ্ছদে আর নারীদের নগ্ন ছবি প্রকাশ করবে না ম্যাগাজিনটি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।