সেবা ডেস্ক: ফের বিয়ে করতে পারেন ইমরান খান। এই নিয়ে তৃতীয়বার। লন্ডনে এক বন্ধুর বিয়ে বাড়িতে গিয়েছিলেন ইমরান। সেখানেই নাকি ঘনিষ্ট মহলে জানিয়েছেন, তৃতীয়বার বিবাহের ইচ্ছা রয়েছে তাঁর। এর আগে ১৯৯৪ সালে জেমিনা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। এই বিয়ে ভেঙে যায়। ২০১৫ সালে, মানে গতবছর রেহম খানকে বিয়ে করেন। সেই বিয়েও ভেঙে যায়। রেহম বলেন, স্ত্রীকে রাজনীতিতে জড়িয়ে পড়তে দেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান। যাইহোক, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক নাকি দুঃখ করে বলেছেন তাঁর বিয়ের ভাগ্য তেমন নয়। তাই ওই নববিবাহিত দম্পতিকে এ নিয়ে বিশেষ পরামর্শ তিনি দিতে পারবেন না। তবে শুভেচ্ছা, নববিবাহিতের দাম্পত্য যেন সুখের হয়। কিন্তু একটা কথা বলতে পারবেন, যে তৃতীয়বারের জন্যও বিবাহের পিঁড়িতে বসতে চান তিনি। যদিও এখনো শোনা যায়নি, পাত্রী কে!ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান
নভেম্বর ২১, ২০১৬
সেবা ডেস্ক: ফের বিয়ে করতে পারেন ইমরান খান। এই নিয়ে তৃতীয়বার। লন্ডনে এক বন্ধুর বিয়ে বাড়িতে গিয়েছিলেন ইমরান। সেখানেই নাকি ঘনিষ্ট মহলে জানিয়েছেন, তৃতীয়বার বিবাহের ইচ্ছা রয়েছে তাঁর। এর আগে ১৯৯৪ সালে জেমিনা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। এই বিয়ে ভেঙে যায়। ২০১৫ সালে, মানে গতবছর রেহম খানকে বিয়ে করেন। সেই বিয়েও ভেঙে যায়। রেহম বলেন, স্ত্রীকে রাজনীতিতে জড়িয়ে পড়তে দেখে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান। যাইহোক, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক নাকি দুঃখ করে বলেছেন তাঁর বিয়ের ভাগ্য তেমন নয়। তাই ওই নববিবাহিত দম্পতিকে এ নিয়ে বিশেষ পরামর্শ তিনি দিতে পারবেন না। তবে শুভেচ্ছা, নববিবাহিতের দাম্পত্য যেন সুখের হয়। কিন্তু একটা কথা বলতে পারবেন, যে তৃতীয়বারের জন্যও বিবাহের পিঁড়িতে বসতে চান তিনি। যদিও এখনো শোনা যায়নি, পাত্রী কে!