রৌমারীতে মাদকসহ উপজেলা যুবদল ও ছাত্রদল নেতা আটক

S M Ashraful Azom
0
রৌমারীতে মাদকসহ উপজেলা যুবদল ও ছাত্রদল নেতা আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে রাজিবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির হােসেন ও রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম তুহিনকে মটর সাইকেলে ৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

 আটককৃত যুবদল নেতা কবির হােসেন ( ৪০ ) রাজিবপুর উপজেলার টাংগালীয়া পাড়ার ওমর আলীর ছেলে । ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম তুহিন ( ৩৫ ) রৌমারী উপজেলার চাক্তাবাড়ি গ্রামের সাবেক মেম্বার মাে . ছামচুল আলমের ছেলে বলে জানা গেছে ।

পুলিশ জানায় , সােমবার সন্ধ্যা ৭ টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাদ্য গুদামের সামনে ডিসি রাস্তায় অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত মটর সাইকেলের ডান সাইটের কভারের ভিতরে রাখা ৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয় ।

আটকৃত ওই দুই নেতা  বলেন , আমাদের গাড়িতে মাদক আছে আমরা জানিনা । কেউ আমাদের পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে । এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মাে . দিলওয়ার হাসান ইনাম বলেন ,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের প্রচলিত ধারায় মামলা করা হয়েছে । আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হবে ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top