মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ৫ বছরের এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পরিবার আত্মগোপনে রয়েছে।
Attempted rape of 5-year-old girl in Melandha, case filed at police station
মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা



মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

জামালপুরের মেলান্দহ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।


মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম নয়ন বেপারি (১৬)। সে ওই এলাকার আনিছ বেপারির ছেলে।


ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটি নিজ বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী নয়ন বেপারি সুযোগ বুঝে শিশুটিকে কোলে তুলে নিয়ে একটি নির্জন পাকা বাথরুমে নিয়ে যায় এবং জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির ডাকচিকিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নয়ন সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে নয়ন ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।


এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সম্পন্ন করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
জামালপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
মেলান্দহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় সংবর্ধনা
মেলান্দহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় সংবর্ধনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top