জামালপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের মেলান্দহে ডিবি পুলিশের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন এক মাদক কারবারি দম্পতি। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
Husband and wife arrested with heroin worth Tk 4 lakh in Jamalpur
জামালপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী



জামালপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের শিংভাঙা এলাকার আনোয়ার হোসেন (২২) ও তাঁর স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)।


পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির (শাখা-১) একটি চৌকস দল মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাঁদের চারপাশ থেকে ঘিরে ফেলে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তাঁদের দেহ তল্লাশি করে আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে আরও ২০ গ্রামসহ মোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন এনে জামালপুরের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের অপব্যবহার ও বিস্তারের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জামালপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ডিবির এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে জলাবদ্ধতায় ৩ শতাধিক একর ফসলের ক্ষতি, বিপাকে শতাধিক কৃষক
মেলান্দহে জলাবদ্ধতায় ৩ শতাধিক একর ফসলের ক্ষতি, বিপাকে শতাধিক কৃষক
মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top