মেলান্দহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় সংবর্ধনা

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Farewell reception for UP administrative officer Bayezid in Melanda
মেলান্দহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় সংবর্ধনা

মেলান্দহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায় সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা ও শুভানুধ্যায়ী মেলবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২০ জুলাই) বিকেলে নাংলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— নাংলা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা আলহাজ নূরুল ইসলাম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম, ইউপি সদস্য নূরুল ইসলাম, ইউপি সদস্য আসমা বেগম এবং স্থানীয় বিএনপি নেতা আবু সুফিয়ানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও বিদায়ী অতিথির অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদ।

বক্তারা বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের কর্মমেয়াদের সততা, কর্মদক্ষতা ও জনসেবামূলক দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায় স্মারক হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে র‍্যাবের টাউন হল সভা, নিরাপদ ছাত্রসমাজ গঠনে অংশীদারিত্বের আহ্বান
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ‘আমরা বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
মেলান্দহে দুরমুঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছরে পদার্পণ, ৪৪ গুণী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছরে পদার্পণ, ৪৪ গুণী ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top