জামালপুরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় দুই বিচারক দম্পতির ভাড়া বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Robbery in Jamalpur: Window grills cut off, gold ornaments and cash stolen from two judges' homes
জামালপুরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

জামালপুরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

জামালপুর জেলা শহরের আমলাপাড়া এলাকায় দুই বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে আট ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি এবং নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দম্পতি হলেন— মেলান্দহ সিভিল জজ আদালতের কর্মরত জজ আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত জজ নুসরাত জেরিন জেনি। তাঁরা শহরের আমলাপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের তিন তলা ভবনের তৃতীয় তলার একটি ইউনিটে গত সাত মাস ধরে ভাড়া থাকছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জজ আহমাদুল কবির সাকিল তাঁর স্ত্রী নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগে একদল দুর্বৃত্ত ভবনের তৃতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

জজ আহমাদুল কবির সাকিল সংবাদমাধ্যমকে বলেন, “রাত আটটার দিকে আমি বাসায় ফিরে প্রধান দরজার তালা খোলার চেষ্টা করি। চাবি দিয়ে তালা না খোলায় মিস্ত্রি ডেকে এনে দরজা খোলার চেষ্টা করা হয়। ভেতর থেকে দরজা আটকানো থাকায় সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে রাত নয়টার পর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র, আলমারি খোলা ও জিনিসপত্র চারদিকে ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে।”

ভবনের মালিক মো. আনোয়ার হোসেন জানান, তাঁর তিন তলা বাড়িতে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এই প্রথম ভবনে চুরির ঘটনা ঘটল। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও চুরির সময় সেটি সচল ছিল না। ধারণা করা হচ্ছে, চোর চক্রটি সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে এই চুরি ঘটিয়েছে।

চুরির খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top