দেওয়ানগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যা, ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে ইসমত আরা নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা মামলায় স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Wife strangled to death in Dewanganj, husband sentenced to death after 13 years
দেওয়ানগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যা, ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড



দেওয়ানগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যা, ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলার দীর্ঘ ১৩ বছর পর ঘাতক স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, বিগত ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তাঁর স্ত্রী ইসমত আরার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু ইসমত আরা ওই টাকা বাপের বাড়ি থেকে এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ওই দিন রাতেই আনোয়ার হোসেন তাঁর স্ত্রী ইসমত আরাকে নির্মমভাবে গলা টিপে হত্যা করেন।


হত্যাকাণ্ডের পরদিনই (১৩ ফেব্রুয়ারি, ২০১২) নিহত গৃহবধূর বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দেওয়ানগঞ্জ থানা পুলিশ ঘটনার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।


পিপি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ এবং আলামত বিস্তারিত পর্যালোচনা করেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আজ পলাতক আসামি আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের এই আদেশ দেন। আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এই সাজা কার্যকর হবে।


রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে মামলা লড়েন অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও মো. নাজমুল ইসলাম। এই রায়ের মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর হলেও ইসমত আরার পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার
অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ, ১১দিন পর লাশ উদ্ধার
জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত
জামালপুর-১ আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত
জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!
জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জের ৫ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জামায়াতের!
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক
দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন আটক
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
ঋণের বোঝা মাথায় নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top