রৌমারীতে সরকারি হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পাচারকালে স্টোরকিপার গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সরকারি হাসপাতালের ৪০ হাজার পিস ওষুধ ও সরঞ্জাম কুরিয়ারে পাচারের সময় ফারুক নামে এক স্টোরকিপার হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন।

Storekeeper arrested while smuggling large quantity of government hospital medicines in Roumari
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পাচারকালে স্টোর কিপার আটক




রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওজন মাপার মেশিন ১৮ টি পাচার কালে স্টোরকিপার ফারুক আহমেদ (৪৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মাস্টারকলোনী এলাকায় আবু মোতালেব এর বাড়ির পাঠাও কুরিয়ার সার্ভিসে এ ঘটনা ঘটে। এ ঘঁটনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনাস্থলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রায় এক বছর থেকে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব পালনকালে মাঝেমধ্যে সরকারি বিভিন্ন ঔযধ পাচার করতেন। এর আগেও ঔষধ সহ ধরা পড়লেও কর্মকর্তা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ ভ্যান যোগে ঔষধগুলো ঢাকা মিটফোট বাবু বাজার আব্দুল মান্নান নামের এক ব্যক্তির নিকট পাঠানোর জন্য পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঔষধ সহ স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মেহেদী হাসান জানান, ৩টি প্যাকেট কাটুন আমার নিকট নিয়ে আসে এবং মালগুলি ঢাকায় পাঠানো হবে বলে জানান। 

এ ব্যাপার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখি রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ। পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষেকে জানিয়েছি। 

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য নিদের্শ দেওয়া হয়েছে। 

সহকারি পুলিশ সুপার  (রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
রৌমারী সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ
রৌমারী সীমান্তে বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ
রৌমারীতে বিয়ের প্রলোভণে ‘ধর্ষণ’ প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ
রৌমারীতে বিয়ের প্রলোভণে ‘ধর্ষণ’ প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ
সরকারি বিভিন্ন সুবিধাগুলো সুষ্ঠ বন্টন হলে মুছতে পারে দরিদ্রতা
সরকারি বিভিন্ন সুবিধাগুলো সুষ্ঠ বন্টন হলে মুছতে পারে দরিদ্রতা
রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত
রৌমারীতে ৩১ হাজার ৬৯২ টি পরিবার ভিজিএফ সহায়তা থেকে বঞ্চিত
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top