![]() |
| ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা হাফেজের মৃত্যু |
ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা হাফেজের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামের এক মাদ্রাসা হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল সংলগ্ন যমুনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ শাকিল গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহালোয়ান বাড়ির বীর মুক্তিযোদ্ধা মো. শাহারিয়া পাহালোয়ানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ শাকিল প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যান। সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে পা পিছলে তলিয়ে যান তিনি। এ সময় নদীর পাড়ে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নদীতে ডুবে যাওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত ফুসফুসে পানি ঢুকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।"
এদিকে, যমুনা পাড়ের ধর্মপ্রাণ হাফেজের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।