ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনে অভিযান: ম্যানেজারের ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল পাচার ও অনিয়মের অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Raid on Jharna filling station in Islampur: Manager fined Tk 1 lakh and sentenced to prison
ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনে অভিযান: ম্যানেজারের ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড



ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনে অনিয়ম: ম্যানেজারের ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল পাচার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ অবস্থিত ওই ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।


দণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম মিজানুর রহমান। ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইফতেকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


আদালত সূত্রে জানা গেছে, মোশারফগঞ্জ এলাকার ঝর্না ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রি এবং কালোবাজারে তেল পাচারের অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়ম ও কালোবাজারে তেল বিক্রির সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় আরও ৫০ হাজার টাকা—মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ম্যানেজার মিজানুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেকার জানান, “অসাধু উপায়ে তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সত্যতা পেয়েছি এবং প্রচলিত আইনে দণ্ড প্রদান করেছি। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে যমুনার দুর্গম চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ইসলামপুরে যমুনার দুর্গম চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন
ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন
ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার
ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top