ইসলামপুরে যমুনার দুর্গম চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর জেগে ওঠা চরের কাঁশবন থেকে এক অজ্ঞাত (৪৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Body of unidentified woman recovered from Kanshban forest in remote char of Jamuna in Islampur

ইসলামপুরে যমুনার দুর্গম চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বেলগাছা এলাকায় যমুনা নদীর জেগে ওঠা চরের একটি কাঁশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চর বেলগাছা এলাকায় কৃষিজমিতে কাজ করতে যান স্থানীয় কৃষকরা। কাজ করার সময় পাশে থাকা ঘন কাঁশবনের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, "আমরা খবর পেয়ে দুর্গম চরাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যু রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন
ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন
ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার
ইসলামপুরে ৫ কোটি টাকার সুপেয় পানি প্রকল্পে অনিয়ম: মেয়াদ শেষ হলেও হাহাকার
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top