রৌমারীতে জমি ও বিয়ের জেরে নারীকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় নারীকে অনৈতিক কাজের মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রথম স্বামীর লোকজনের বিরুদ্ধে।
Woman beaten, houses vandalized over land and marriage in Roumari, complaint filed at police station
রৌমারীতে জমি ও বিয়ের জেরে নারীকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর, থানায় অভিযোগ



রৌমারীতে জমি ও বিয়ের জেরে নারীকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় নারীকে অনৈতিক কাজের মিথ্যা অপবাদ দিয়ে মারধর এবং বসতবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রথম স্বামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুরাতন টাপুরচর গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন টাপুরচর গ্রামের মোরশেদা খাতুনের স্বামী হামিদুল ইসলাম দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে প্রায় ৬ বছর আগে মারা যান। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে মোরশেদা তাঁর প্রয়াত স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। পরবর্তীতে নিজের সামাজিক সম্মান রক্ষা এবং সন্তানদের ভরণপোষণের তাগিদে তিনি শাহাব উদ্দিন নামের অন্য এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন।


কিন্তু মোরশেদার এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি তাঁর প্রথম স্বামীর পক্ষের লোকজন। এর পর থেকেই প্রথম স্বামীর ভাই ও আত্মীয় হায়দার আলী, হাশেম আলী, সৈয়দ জামাল ও হাফিজুর রহমান মোরশেদার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বিভিন্ন সময়ে মোরশেদাকে মানসিকভাবে নির্যাতনসহ সমাজে হেয় প্রতিপন্ন করতে অনৈতিক কাজের মিথ্যা অপবাদ দিতে থাকেন। এমনকি অভিযুক্ত শের আলীর ছেলে হায়দার আলী ওই নারীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।


হায়দার আলীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬ জুন রাত সাড়ে ১১টার দিকে হায়দার আলী তাঁর দলবল নিয়ে আচমকা মোরশেদার বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। এ সময় মোরশেদা খাতুন শক্ত হাতে এই অন্যায়ের প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে হায়দার আলী ও সৈয়দ জামালসহ তাঁদের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে ওই পরিবারের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় মোরশেদা খাতুন (৩২) গুরুতর আহত হন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং হামলাকারীদের সরিয়ে দেন। যাওয়ার সময় হামলাকারীরা বসতবাড়ির প্রধান গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে বিপুল ক্ষতিসাধন করে। এই ঘটনার পর থেকে অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ জামাল মারধরের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, "পরিবারে একটু অভ্যন্তরীণ ঝগড়া-ঝাঁটি হয়েছে মাত্র। মোরশেদা খাতুনকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়নি, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।"


দাঁতভাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. আইজল হক বলেন, "তাঁদের মধ্যে আগে থেকেই পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিল, যা এখন থানা পর্যন্ত গড়িয়েছে। আমি ইউপি সদস্য হিসেবে উভয় পক্ষকে ডেকে বসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার একটি চেষ্টা করব।"


রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি!
রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি!
রৌমারী-রাজীবপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত ৬৭ হাজার গ্রাহক
রৌমারী-রাজীবপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত ৬৭ হাজার গ্রাহক
রৌমারী সীমান্তে পুশইনের অপচেষ্টা: বিজিবি ও লাঠিসোঁটা হাতে গ্রামবাসীর অবস্থানে ব্যর্থ বিএসএফ
রৌমারী সীমান্তে পুশইনের অপচেষ্টা: বিজিবি ও লাঠিসোঁটা হাতে গ্রামবাসীর অবস্থানে ব্যর্থ বিএসএফ
রৌমারীতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের, লাশ মর্গে
রৌমারীতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের, লাশ মর্গে
রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত, মামলা না করতে চাপ ও লাশ নিয়ে রফাদফার অভিযোগ!
রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত, মামলা না করতে চাপ ও লাশ নিয়ে রফাদফার অভিযোগ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top