উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের দুটি পৃথক মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ দলটির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Former BNP leader, 6 others arrested in extortion case in Ullapara
উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬



উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের দুটি পৃথক মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত রবিবার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচালনা করা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত অন্য নেতারা হলেন— উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম ও শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন।


উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ আসন থেকে বিএনপির সংসদ সদস্য পদের জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন। বর্তমানে তিনি আসন্ন উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। ওই দুটি মামলার ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মারধর ও চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় তদন্তের দাবি
উল্লাপাড়ায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় তদন্তের দাবি
উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, মাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, মাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top