![]() |
| জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় |
জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জামালপুর শহরে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ এলাকায় অবস্থিত মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ‘সাংশপ্তক’-এর সহায়তায় বিদ্যালয় কর্তৃপক্ষ এটি আয়োজন করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, বিদ্যালয়ের সহসভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যাডভোকেট রহিমা খাতুন, শাজাহান, ইমরান সরকার, আতাউর রহমান সিদ্দিক ও শাহ কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্ষুদ্র কোনো স্বীকৃতি ও সংবর্ধনা শিশুদের মনে বড় অনুপ্রেরণা জোগায়। এই ধরনের সামাজিক মূল্যায়ন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। সত্যিকারের সুশিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পরিবার ও সমাজ থেকেও মানুষ আসল শিক্ষা অর্জন করে। তাই শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত করতে উপযুক্ত পারিবারিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।”
আলোচনা সভা শেষে ওই বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় মেধা তালিকায় বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী মোহনা জান্নাত, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান তুর্জ এবং সাফওয়ার আল জিনকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।