সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্রনেতারা।

Government Ashek Mahmud College Chhatra Dal Quran Recitation Competition
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের ইফতার ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত


জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রনেতা শামীম আহাম্মেদ, মাহাদী হাসান রেমিন ও সাইম আহমেদ পিয়াসসহ আরও অনেকে।


আলোচনা সভায় বক্তারা বলেন, “এদেশের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দীর্ঘ ১৭ বছরের দুঃসময় পেরিয়ে ছাত্রদলের হাত ধরেই আজ গণতন্ত্র মুক্ত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামালপুর সদর-৫ আসন থেকে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর উন্নয়নমুখী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছাত্রদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”


অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. হামজা, দ্বিতীয় তারেক রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন তামিম শাহারিয়া।


প্রতিযোগিতা ও আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ-সভাপতি বাঁধন হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ওসির কড়া সমালোচনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top