![]() |
| বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
nগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পরিচালনায় জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথনামায় স্বাক্ষর করেন।
উল্লেখযোগ্য যে, এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪৯টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ৭৮ বছর বয়সী এই নেতা ইতিপূর্বে স্থানীয় সরকার মন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় এক দশক ধরে বিএনপির মহাসচিব হিসেবে দলের মূল কাণ্ডারীর ভূমিকা পালন করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।