সৌদি আরবে ঈদ শুক্রবার, বাংলাদেশে শনিবার হওয়ার সম্ভাবনা

Seba Hot News : সেবা হট নিউজ
0
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে সেখানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। নিয়ম অনুযায়ী বাংলাদেশে শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Eid likely to be on Friday in Saudi Arabia, Saturday in Bangladesh
সৌদি আরবে ঈদ শুক্রবার, বাংলাদেশে শনিবার হওয়ার সম্ভাবনা।। ফটো: যুগান্তর

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার, বাংলাদেশে শনিবার হওয়ার সম্ভাবনা

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে এবারের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) রাতে সৌদির চাঁদ দেখার আনুষ্ঠানিক খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ও চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার হবে ঈদুল ফিতরের প্রথম দিন। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং শাওয়াল হলো দশম মাস। এই শাওয়াল মাসের প্রথম দিনটিই বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় এবং ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামী শুক্রবার বাংলাদেশে ৩০ রোজা পূর্ণ হওয়ার এবং ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

লারিজানি হত্যার প্রতিশোধ: ইসরায়েলের ১০০ লক্ষ্যবস্তুতে ইরানের ভয়াবহ হামলা
লারিজানি হত্যার প্রতিশোধ: ইসরায়েলের ১০০ লক্ষ্যবস্তুতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলের ‘অহংকারের মেরুদণ্ড ভাঙার’ ঘোষণা ইরানের, মধ্য-ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা
ইসরায়েলের ‘অহংকারের মেরুদণ্ড ভাঙার’ ঘোষণা ইরানের, মধ্য-ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা
যুদ্ধের ময়দানে একা ট্রাম্প: ব্রিটেন ও জার্মানির সোজাসাপ্টা ‘না’, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
যুদ্ধের ময়দানে একা ট্রাম্প: ব্রিটেন ও জার্মানির সোজাসাপ্টা ‘না’, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র: ইরানি হামলায় চরম ঝুঁকিতে ইসরায়েল
ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র: ইরানি হামলায় চরম ঝুঁকিতে ইসরায়েল
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত, ভূপাতিত করার দাবি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত, ভূপাতিত করার দাবি সশস্ত্র গোষ্ঠীর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top