![]() |
| মেলান্দহে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র্যালি ও আলোচনা সভা |
জামালপুরের মেলান্দহে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হাসান লাভলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার জ্যোতি।
সভায় বিশেষ ও অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং স্থানীয় খামারি গোলাম ফারুকসহ সংশ্লিষ্টরা।
আলোচনায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের নানা দিকনির্দেশনা ও স্থানীয় পর্যায়ে পশুপালন জোরদার করার বিষয়গুলো তুলে ধরা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।