জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
Jamalpur celebrates Independence and National Day with due dignity
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জামালপুরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। 

বীর শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ।

সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এরপর একে একে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয় ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব এবং সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 

দিবসটি উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে কৃষকলীগ নেতার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
ইসলামপুরে কৃষকলীগ নেতার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মেলান্দহে এনআরসি দারুসসুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top