জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ এবং দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ থাকা জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন করেছেন মানবাধিকার ও সমাজকর্মীরা।
Human chain demanding construction of Jamalpur Medical College Hospital building and opening of ICU
জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন



১১ বছর ধরে বন্ধ আইসিইউ, শুরু হয়নি মূল ভবনের কাজ: জামালপুরে ফুঁসে উঠেছে জনতা

জামালপুর জেলার চিকিৎসা ব্যবস্থায় বিরাজমান স্থবিরতা কাটাতে এবং সাধারণ মানুষের সাংবিধানিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। শনিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এক দশকেরও বেশি সময় ধরে চলা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।


বক্তারা জানান, ২০১৬ সালে জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও ৫০০ শয্যা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনের কাজ এখনো শুরু হয়নি। এতে করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী থাকায় চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এবং হাসপাতালের পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর ও রোগীদের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।


সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে হাসপাতালের আইসিইউ ইউনিটে। ২০১৫ সালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ উদ্বোধন করা হলেও জনবল সংকটের অযুহাতে গত ১১ বছর ধরে এটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে জরুরি প্রয়োজনে রোগীদের ঢাকা বা ময়মনসিংহে নেওয়ার পথেই অনেক প্রাণ ঝরে যাচ্ছে।


মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন কর্মী লিটন চন্দ্র সরকার এবং সমাজকর্মী রাসেল মিয়াসহ আরও অনেকে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল কলেজের অন্যান্য স্থাপনা নির্মিত হলেও কেন মূল হাসপাতাল ভবন আটকে আছে, তা খতিয়ে দেখা দরকার। অনতিবিলম্বে ৫০০ শয্যার ভবন নির্মাণ কাজ শুরু এবং আইসিইউ ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন: অংশ নিচ্ছে ৭৩টি স্টল
জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন: অংশ নিচ্ছে ৭৩টি স্টল
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
ইসলামপুরে কৃষকলীগ নেতার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
ইসলামপুরে কৃষকলীগ নেতার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
বকশীগঞ্জে সেই মানবিক লন্ডন প্রবাসী দুই ভাইয়ের ঈদ উপহার পেল আরও শতাধিক পরিবার
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top