![]() |
| রাজশাহীর পুঠিয়ায় সোশ্যাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) উদ্যোগে আয়োজিত কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নারী ও শিশুদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করছেন অতিথিরা |
(ads1)
দেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ পরিবার গঠনের লক্ষ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) উদ্যোগে দুই দিনব্যাপী দেশব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাব সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতাধিক নারী, শিশু ও কিশোর-কিশোরীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর পরিচালনা পরিষদের পরিচালক এবং সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান।
এ সময় এসএমসি’র প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
- রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
- Triple 200MP Camera নিয়ে বাংলাদেশের বাজারে আসছে Oppo Find X10 Pro Max
- জামালপুর রেলওয়ে ওভারপাসে উদ্ধার বস্তুটি বোমাই ছিল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
- জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, "বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এই অর্জন ধরে রাখতে হলে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে।" তিনি আরও আশা প্রকাশ করেন যে, এসএমসি তাদের বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করে যাবে।
এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, "শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। তাই কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"
এই কর্মসূচি সফল করতে এসএমসি’র স্টার নেটওয়ার্কের আওতাভুক্ত প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার ও গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং মাঠপর্যায়ের কর্মীরা দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
তারা এসএমসি’র কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত জনসাধারণকে পরামর্শ দেন এবং বিনামূল্যে ট্যাবলেট বিতরণ করেন। এছাড়া পরিবারগুলোকে প্রতি ৬ মাস পরপর নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের জন্য উদ্বুদ্ধ করা হয়।
(ads2)
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি’র স্ট্র্যাটেজিক রিসার্চ কনসালট্যান্ট ড. মিজানুর রহমান, এসএমসি ইএল-এর বিক্রয় মহা-ব্যবস্থাপক চন্দ্রনাথ মণ্ডল, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের মহা-ব্যবস্থাপক মো. মশিউর রহমান, প্রোগ্রাম মার্কেটিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং ফিল্ড অপারেশন-এর উপ-মহাব্যবস্থাপক রেজাউল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসএমসি জানিয়েছে, জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃমিমুক্ত সুস্থ জাতি গঠনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।