বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মায়ের রান্নার ফাঁকে সবার অজান্তে বাড়ির পাশের সিংগিডোবা বিলে পড়ে মোহাম্মদ আলী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Child tragically dies after drowning in a pond near his house in Bakshiganj
বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বকশীগঞ্জে মায়ের রান্নার ফাঁকে বিলের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এই দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন শিশুটির মা লামিয়া আক্তার। রান্নার কাজে মা ব্যস্ত থাকায় সবার অজান্তেই বাড়ির আঙিনা থেকে হামাগুড়ি দিয়ে ঘরের পাশে থাকা সিংগিডোবা বিলের পানিতে পড়ে যায় শিশু মোহাম্মদ আলী।


কিছুক্ষণ পর সন্তানকে চোখের সামনে না পেয়ে মা ও পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারে মোহাম্মদ আলীকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পথেই শিশুটির মৃত্যু হয়।


এ বিষয়ে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, "পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত ও বেশি দামে বিক্রি: নারীকে জরিমানা
বকশীগঞ্জে বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত ও বেশি দামে বিক্রি: নারীকে জরিমানা
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও ধ্বংস: ব্যবসায়ীর জরিমানা
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ ও ধ্বংস: ব্যবসায়ীর জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ: যুবককে ১০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ: যুবককে ১০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ব্যবহার: এসএসসি পরীক্ষার্থী বহিষ্কৃত
বকশীগঞ্জে টয়লেটে মোবাইল ব্যবহার: এসএসসি পরীক্ষার্থী বহিষ্কৃত
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top