হাজরাবাড়ী পৌরসভার ১৪ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ
0
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৪ কোটি ১৯ লাখ ১ হাজার ৫৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি এই বাজেট পেশ করেন।
Hazrabari Municipality announces budget of Tk 141.9 crore
হাজরাবাড়ী পৌরসভার ১৪ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

হাজরাবাড়ী পৌরসভার ১৪ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৪ কোটি ১৯ লাখ ১ হাজার ৫৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই নতুন বাজেট পেশ করা হয়।

হাজরাবাড়ী পৌরসভার পৌর প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি সংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে এই বাজেট বিবরণী আনুষ্ঠানিক ও বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে পৌর প্রশাসক, কর্মকর্তা-কর্মচারীদের ভাতা, যানবাহন রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি খাত, শ্রান্তি বিনোদন, পৌরসভার বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ক্রয়, শিক্ষা ও জনকল্যাণমূলক খাতসহ আনুষঙ্গিক খাতগুলোতে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট পেশকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— হাজরাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মোয়াক্ষীর হোসেন, হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন এবং পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মাহমুদা আক্তার জ্যোতি বলেন, “সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হাজরাবাড়ী পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। বাজেট বাস্তবায়নে আমরা পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও কর প্রদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান
মেলান্দহে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান
মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ
মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ
মেলান্দহে আইনি লড়াইয়ে পদ ফিরে পেয়ে যোগদানের পরই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রহৃত!
মেলান্দহে আইনি লড়াইয়ে পদ ফিরে পেয়ে যোগদানের পরই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রহৃত!
মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top